মৌলভীবাজার ঃ “আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিআরটি যৌত আয়োজনে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ ২২ অক্টোবর সকালে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রেসক্লাব সম্মুখ হয়ে জেলা প্রশাসক হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও বিআরটি সহকারি পরিচালক মো: হাবিবুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
আজমল খান, যুগ্ন সম্পাদক নওশের আলী খোকন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল আহমেদ। বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার। আলোচনা পরবর্তী মানবন্ধন
কর্মসূচিতে অংশ গ্রহন করেন- পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, ট্রাফিক ইন্সেপেক্টর সালাউদ্দিন কাজল,
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-
আমিন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: ফজলুল আলী, সিভিল সার্জন প্রতিনিধি, প্রফেসর সাইফু উদ্দিন আহম্মদ, প্রনিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো: সেলিম, বাংলাদেশ
স্কাউটস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডিসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তাবৃন্দ।
মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ২২, ২০১৮, ১২:২৫ অপরাহ্ণ • ০ বার পঠিত






