দুুুরুদ আআহমে,মৌলভীবাজার ঃ কমলগঞ্জ মাসিক চাঁদা আদায় করতে গিয়ে
বিক্ষুব্ধ জনতার কাছে অবরুদ্ধ হয়ে পড়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক
ইকবাল। ঘটনাটি ঘটেছে গত ১৫ অক্টোবর সকাল ১০টার দিকে ১নং রহিমপুর
ইউনিয়নের দেওড়াছড়া বাগানে দীপংকর শাহ দিপুর লাইসেন্স প্রাপ্ত একটি দেশীয়
মদের দোকানে। সুত্র জানায়- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের ইন্সেপেক্টর ইকবাল,
এসআই মুক্তার উদ্দিনসহ সঙ্গীয় দুই কনস্টেবল নিয়ে সাদা পোশাকে একটি দেশীয়
মদের দোকানে প্রবেশ করেন। সেখানে প্রতি লিটার মদে ৫ টাকা করে চাঁদা দাবী
করেন। দাবীকৃত টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি প্রদান
করেন। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং উত্তেজিত বাগানের
লোকজন তাদেরকে ডাকাত ডাকাত বলে দীর্ঘসময় অবরুদ্ধ করে রাখেন। এ ব্যপারে
জানতে চাইলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক ইকবাল ঘটনার সত্যতা
স্বীকার করে বলেন- দেওড়াছড়া বাগানে মদের দোকানে পরিদর্শনের জন্য গিয়ে
ছিলাম। বাগানের লোকজন আমাদেরকে ডাকাত ডাকাত বলে আমাদের গাড়ীতে
হামলা চালায় এবং দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে। তিনি এ প্রতিবেদককে বিষয়টি
পত্রিকায় না লিখার জন্য অনুরুদ জানান। আজ ২৩ অক্টোবর বিকালে জেলা মাদকদ্রব্য
নিয়ন্ত্রন অফিসের পরিচালক সুবোধ কুমার বিশ্বাস জানান- বিষয়টি আমার
জানা ছিলনা। আমি ১৫ অক্টোবর ছুটিতে ছিলাম।
দেওড়াছড়া বাগানে বিক্ষুব্ধ জনতার কাছে অবরুদ্ধ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক ইকবাল
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৪, ২০১৮, ১০:৩৮ পূর্বাহ্ণ • ২ বার পঠিত






