আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

উপজেলা কৃষি অফিসারের সার ও কীটনাশকের দোকান পরিদর্শন 

 (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ জেলার বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বিভিন্ন সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেছেন। উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন  ও কোলা ইউনিয়ন এবং আধাইপুর ইউনিয়নে মেসার্স মিজান ট্রেডার্স,ভান্ডার পুর বাজারের জিতেন্দ্রনাথ ট্রেডার্স সহ বিভিন্ন সার, বীজ ও কীটনাশকের দোকান পরিদর্শন করেন। কীটনাশক  সার ও বীজের দোকানে কোন প্রকার ভেজাল কৃষিপণ্য বিক্রি এবং মালামাল ক্রয়-বিক্রয়ে সমস্যা ও অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে এই পরিদর্শন করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। । এ সময় উপস্থিত ছিলেন কোলা ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বিলাসবাড়ী ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান প্রমূখ। এছাড়াও পরিদর্শনকালে সারের মূল্য তালিকা টাঙানো, বীজ ও কীটনাশকের মেয়াদের ব্যাপারে দোকানিদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে ব্যবসা না করতে পারে সে ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশ প্রদান করেন