আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বেপরোয়া চোরা কারবারীরা শিক্ষার্থী বেশে স্কুল ব্যাগে করে মাদক  ব্যবসা  

আটক -১

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

সিলেটে শিক্ষার্থী বেশে স্কুল বেগে  করে মাদক বিক্রি হচ্ছে। কেউ কেউ কিশোরগঞ্জে সদস্য হয়েও  স্কুল ড্রেস বা  হলুদ কোটি ব্যবহার করে  

মুখোশের আড়ালে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করা যাচ্ছে। 

শিক্ষার্থীব সে স্কুল ব্যাগ ভর্তি মাদকের সন্ধান পেয়েছে  বাংলাদেশ পুলিশের   গোয়েন্দা (ডিবি)। 

শিক্ষার্থী বেশে স্কুল ব্যাগ ভর্তি বিদেশি মদ নিয়ে জেলা শহরে যাবার পথে মানিক মিয়া নামে এক পেশাদার মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মানিক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের সীমান্ত লাগোয়া রতারগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে তাকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম বিশ্বম্ভরপুর –সুনামগঞ্জ সড়ক থেকে তাকে গ্রেফতার করে।

সুনামগঞ্জ জেলা পুলিশের মিডয়া সেল  জানায়, বিশ্বম্ভরপুর সীমান্ত লাগোয়া রতারগাঁও গ্রামের মানিক কলেজ শিক্ষার্থী বেশে পেছনে স্কুল ব্যাগ ঝুলিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে সুনামগঞ্জ জেলা শহরে যাচ্ছিল। 

গোপন সংবাদের ভিক্তিত্বে  সুনামগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের এসআই ওয়াসিমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার্সগণ সড়কের উপর  মানিককে বহনকারি মোটর সাইকেলের গতিরোধ করেন। এরপর তার শরীরে ঝুলানো স্কুল ব্যাগ জনসম্মুখে তল্লাশী করা হয়।

তখন    তার হেফাজতে থাকা স্কুল ব্যাগ থেকে মেয়াদ উক্তীর্ণ অতিরিক্ত এ্যালকোহল যুক্ত ২৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এরপর আলামত সহ মামলা দায়ের পূর্বক মাদক চোরাকারবারি মানিককে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে ডিবি পুলিশ বাদী হয়ে  বিদেশি মাদক  নিয়ন্ত্রণ আইলে মামলা দায়ের করে। 

সুনামগঞ্জ পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন (পিপিএম) বলেন, জেলা জুড়ে ভারতীয় চোরাচালানের কয়লা-চুনাপাথর, আমদানি নিষিদ্ধ সেখ নাসির  বিড়ি,কসমেটিকস, চিনি, পেয়াজ, রসুস মসলা, কাঁচা-শুকনা মাছ ,সুপারী বিদেশি মদ, গাঁজা, ইয়াবা সহ সব ধরণের চোরাচালান প্রতিরোধে ও চোরাকারবারিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ,জেলার  প্রতিটি থানা, পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সকল পুলিশ অফিসারগণকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।