আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়ায় আ’লীগের সভাপতি ও সহ-সভাপতি গ্রেফতার

 (বগুড়া) প্রতিনিধি: শনিবার (১২ এপ্রিল) ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬০) ও তার পুত্র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান সুরুজ উদ্দিন কবিরাজকে (৪০) গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর আদাবর এলাকায় অভিযান পরিচালনা করে। গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ আত্মগোপনে ছিলেন। তাদের নামে বৈষম্যে বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে হেলাল উদ্দিনের নামে পাঁচটি এবং তার ছেলে সুরুজ উদ্দিনের নামে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আওয়ামী লীগ নেতা বগুড়ায় আনা হচ্ছে বগুড়া পৌঁছানোর পর আসামিদের জেল হাজতে প্রেরণ করা হবে।