আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় ৯০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারী

গ্রেফতার                                                                (নওগাঁ) প্রতিনিধি  :  র‍্যাব-৫ সিপিসি-৩ এর গোয়েন্দা 

দল গ্রেফতারকৃত আসামী তহুরুল এবং পলাতক আসামী মোহাম্মদ আলী এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ১৫-০৪-২০২৫ তারিখ নওগাঁ জেলার বদলগাছী থানাধীন শ্যামপুর এলাকায় র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে মাদক কারবারী তহুরুলকে আটক করে এবং অপর মাদক কারবারী মোহাম্মদ আলী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত তহুরুল এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৯০ পিচ ট্যাপেন্টাডল, ০১টি মোবাইল এবং মাদক বিক্রয়ের নগদ ১৫০০/- টাকা উদ্ধার করা 

হয়।

গ্রেফতারকৃত আসামী তহুরুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোঃ তহুরুল ইসলাম (৩৫), পিতা-মৃত আলেম, সাং-চানপুর, থানা-ধামইরহাট, জেলা-

নওগাঁ এবং অপর পলাতক আসামীর নাম মোহাম্মদ আলী (৪০), পিতা-মৃত মোসলেম, সাং-সাগরপুর গোয়ালপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ। মাদক কারবারী তহুরুল এবং পলাতক আসামী মোহাম্মদ আলী উভয়েই চিহ্নিত মাদক 

ব্যবসায়ী। তারা নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী 

বিক্রি করতো বলে জানায়।  মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।