আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে “পাঠক কর্নার” যাত্রীদের সময় কাটানোর নতুন উদ্যোগ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশে প্রথমবারের মতো চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য “পাঠক কর্নার” নামের একটি বুকস্টল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্টেশনের প্লাটফর্মে আনুষ্ঠানিকভাবে “পাঠক কর্নার” উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের সময়কে আনন্দময় করে তুলতে এই বিশেষ নিয়েছে ।

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদারসহ পৌরসভার কর্মকর্তারা।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, ‘‘ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের সময়কে আনন্দময় করে তুলতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।’’

তিনি  আরো বলেন, “শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন শুধু মৌলভীবাজার জেলার নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। পর্যটন নগরী হিসেবে প্রতিদিন এখানে অসংখ্য ভ্রমণপ্রেমী, শিক্ষার্থী ও ভিআইপি যাত্রী যাতায়াত করেন। অনেক সময় ট্রেন বিলম্বের কারণে যাত্রীদের অপেক্ষা করতে হয়। তাদের সময়টিকে অর্থবহ ও আনন্দদায়ক করে তুলতেই এই ‘পাঠক কর্নার’ স্থাপন করা হয়েছে। সবার সহযোগিতায় এই উদ্যোগটি দেশের অন্যান্য স্টেশনেও অনুসরণীয় হয়ে উঠবে বলে আমি আশাবাদী।”

ছবির ক্যাপশন:
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য “পাঠক কর্নার” উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।