আজ-  ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্বে অবহেলা-শিক্ষার্থীরা শিক্ষা সেবা থেকে বঞ্চিত «» কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলনগরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, থানায় জিডি «» বিভিন্ন অনিয়মের দায়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের বিক্রেতাদের জরিমানা «» মৌলভীবাজারে ১ হাজার ১৮টি মণ্ডপে দুর্গাপপূজা, জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে এক ব্যক্তির মরদেহ উদ্ধার «» রাজনগরে অনলাইন জুয়া চক্রের ১ জন সদস্য গ্রেফতার «» তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরপুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন; বসতঘরে সংস্কার কাজে বাঁধায় দুভোর্গে পরিবার «» শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিপন্ন সোনালী হনুমানের মৃত্যু

মৌলভীবাজারে আসছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার (২৭ সেপ্টেম্বর) সরকারি সফরে মৌলভীবাজারে আসছেন। সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টায় নিজ বাসভবন থেকে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় তিনি মৌলভীবাজার সার্কিট হাউসে উপস্থিত হবেন। সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত জনসভায় অংশ নেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফর শেষে বিকেল ৫টায় তিনি মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব এবং জনসংযোগ কর্মকর্তা।