আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা প্রদাণ

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কারা নির্যাতিত ১৯ জন নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম হাটখোলায় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সরফরাজ আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা গোলাম মোস্তফা, ফিরোজ আলী পিন্টু, মাহবুবুর রহমান ফটিক প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপি নেতা মাহফুজুল হক টিকন,  গোলাম মোস্তফা, ফিরোজ আলী পিন্টু, মাহবুবুর রহমান ফটিকসহ বিএনপির নেতা সাইফুল ইসলাম, বাকি সরকার, আবু বক্কর, মরহুম আশরাফুল সরকার, যুবদল নেতা ওয়াহেদুন্নবী তামিম, ওমর ফারুক রতন, মিজান রহমান, মিনহাজ, তামিম, রাজু, আলম, মামুন, আনিছুর, সাবেক ছাত্রদল নেতা বাপ্পি হাসন রাহুল, সিয়াম হোসেনের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদল নেতা রোহান ইসলাম বিপুল, হীরক, আপন, বাপ্পী, ফারুক, সনি, জাকির, রহমত, হৃদয়, সজল, শাকিল সরকার, সাব্বির সহ আরো অনেকে।