আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী :  মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) শহরের শমসেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি।

অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই করা হয়। লাইসেন্স না থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিস্ফোরক আইন, ১৮৮৪-এর ৫(৩) ধারায় দুটি মামলা করা হয়। এ সময় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মোস্তফা ফারুক। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ এবং নিরাপদ উপায়ে এলপিজি গ্যাস বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য শুধু জরিমানা আদায় নয়; বরং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা, গ্যাস বিক্রি ও সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা।

জনস্বার্থে এলপিজি গ্যাসের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ও নিরাপত্তাবিধি মেনে চলার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।