আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়।


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবা, একটি চাকু, নগদ ৭ হাজার ৭০০ টাকা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সুমি বেগম (২৬), পাখি আক্তার (২৪) ও সুজিত চন্দ্র দাশ (৩৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের সময় অভিযানকারী দলের এক সদস্যকে কামড় দেওয়ার ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ আবাসিক এলাকার রেললাইনের উত্তর পাশে সারদা কলোনি মার্কেটের মিনহাজ ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুমি বেগমের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা এবং পাখি আক্তারের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও একটি চাকু উদ্ধার করা হয়। এদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের সবুজবাগ এলাকায় ইসকন মন্দিরের উত্তর পাশে সুজিত চন্দ্র দাশের নিজ দখলীয় সুজিত স্টোরে অভিযান চালানো হয়। এ সময় একটি নীল রঙের শপিং ব্যাগ থেকে ভারতীয় তৈরি ৭৫০ মিলিলিটারের এক বোতল ‘ব্লেন্ডার্স প্রাইড’ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজিত চন্দ্র দাশকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে আসামী সুমি বেগম ও পাখি আক্তার এর বিরুদ্ধে এবং অপর আসামী সুজিত চন্দ্র দাশ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর উপ-পরিদর্শক মো: মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। অভিযানের ঘটনায় শ্রীমঙ্গল থানায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।