আজ-  ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন

আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার,  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। 

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।