আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আবু তালহা তুফায়েল

সিলেটের গোয়াইনঘাটে অনলাইন নিউজ পোর্টাল ‘সীমান্তের
আহ্বান’র প্রতিষ্ঠাতা সহকারী সম্পাদক ও প্রকাশক সাংবাদিক
আবু তালহা তুফায়েল সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে। গত শনিবার (২৪ নভেম্বর) রাত ১২ টায় গ্রামের একটি সালিশে সন্ত্রাসীরা পুর্বপরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শী সূত্রে যানা যায়, গোয়াইনঘাটের ৫নং আলীরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুড়গ্রাম গ্রামের আব্দুন নূর মিয়ার বাড়িতে ১টি সালিশে সে উপস্থিত থাকলে তাকে স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিত ভাবে হামলা করে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সারা শরীরে রক্তাক্ত জখম রয়েছে। এসময় আশপাশের লোকজন সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে তালহাকে তাৎক্ষণিক গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে ভর্তি করেন। তালহার অবস্থা আশংকাজনক হওয়ায় স্বাস্থ্য কমপে-ক্সের কর্তব্যরত ডাক্তার তাকে রাত ৩টায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। তিনি হাসপাতালের জরুরী বিভাগে (ইমার্জেন্সীতে) ২৯ নং ওয়ার্ডে ৩নং কেবিনে চিকিৎসা গ্রহণ করেন। জ্ঞান ফিরে আসার পর আহত সাংবাদিক তালহা বলেন, ঐ এলাকার মৃত
খলিলের পুত্র মোহা. মুছা (৩৮), সিরাজ উদ্দিনের পুত্র কবির আহমদ (৩৩), মৃত আজিজুর রহমান পুত্র বশির উদ্দিন (৪৫), মৃত খলিলের পুত্র আব্দুস সামাদ (৪৭), ইয়াকুব আলীর পুত্র মুজিবুর রহমান (৩৭) তার উপর হামলা চালিয়েছে। এছাড়াও তাদের আরো অনেক ছিল। অন্ধকার হওয়ায় তাদের তিনি ছিনতে পারেননি