আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা «» আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত «» আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানগ্রামকে হারিয়ে ফাইনালে আদমদীঘি সদর «» মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক «» দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!  «» মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ «» মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস। «» চা-বাগানে দুর্গা পূজায় উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ চা-শ্রমিক সংঘের

সাংবাদিক উৎপল নিখোঁজ: সংসদে ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি

দীপ্তনিউজ.কম

সাংবাদিক উৎপল দাস নিখোঁজ হওয়ার বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান। তিনি বলেছেন, এক মাসের বেশি সময় ধরে উৎপল দাস নিখোঁজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে উদ্ধার করতে পারে না—এটা বিশ্বাসযোগ্য মনে হয় না 

আজ সোমবার জাতীয় সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন জাপার সাংসদ।
পীর ফজলুর রহমান বলেন, গত দুই মাসে প্রায় ১০ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে একজনকে গত পরশু পাওয়া গেছে। একজন তরুণ সাংবাদিক উৎপল দাস, এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ। তাঁর বাবা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছুটছেন। তথ্যপ্রযুক্তির এই যুগে উৎপল দাসের মোবাইল ট্র্যাক করেও এক মাস ধরে তাঁর অবস্থান জানা যাচ্ছে না। একটা মানুষ নিখোঁজ হলে তাঁকে উদ্ধারের দায়িত্ব রাষ্ট্রের। নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। কেউ আইনের পরিপন্থী কাজ করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু এক মাসের বেশি সময় ধরে একজন তরুণ সাংবাদিক নিখোঁজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে উদ্ধার করতে পারে না, এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। পূর্বপশ্চিমবিডি ডট নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস ১০ অক্টোবর নিখোঁজ হন।