আজ-  ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু «» দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন «» এআই দিয়ে এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি গ্রেপ্তার «» বগুড়া আদমদীঘি ১শ পিস ট্যাপেন্টাডলসহ একজন  গ্রেফতার «» বগুড়া আদমদীঘি’র ছাতিয়ানগ্রামে সাংসদ মহিত তালুকদার-কে সংবর্ধনা প্রদান «» কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  «» আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বাংলাদেশের আদিবাসীদের দূর্গম পথচলা «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড «» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন

সাংবাদিক উৎপল নিখোঁজ: সংসদে ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি

দীপ্তনিউজ.কম

সাংবাদিক উৎপল দাস নিখোঁজ হওয়ার বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান। তিনি বলেছেন, এক মাসের বেশি সময় ধরে উৎপল দাস নিখোঁজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে উদ্ধার করতে পারে না—এটা বিশ্বাসযোগ্য মনে হয় না 

আজ সোমবার জাতীয় সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন জাপার সাংসদ।
পীর ফজলুর রহমান বলেন, গত দুই মাসে প্রায় ১০ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে একজনকে গত পরশু পাওয়া গেছে। একজন তরুণ সাংবাদিক উৎপল দাস, এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ। তাঁর বাবা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছুটছেন। তথ্যপ্রযুক্তির এই যুগে উৎপল দাসের মোবাইল ট্র্যাক করেও এক মাস ধরে তাঁর অবস্থান জানা যাচ্ছে না। একটা মানুষ নিখোঁজ হলে তাঁকে উদ্ধারের দায়িত্ব রাষ্ট্রের। নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। কেউ আইনের পরিপন্থী কাজ করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু এক মাসের বেশি সময় ধরে একজন তরুণ সাংবাদিক নিখোঁজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে উদ্ধার করতে পারে না, এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। পূর্বপশ্চিমবিডি ডট নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস ১০ অক্টোবর নিখোঁজ হন।