আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

খাদ্যপন্য নিয়ে যেখানে অনিয়ম দুর্নীতি সেখানেই জরিমানা আরোপ ও আদায়-ভোক্তা অধিকার

দুরুদ আহমেদ মৌলভীবাজার হবিগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত অভিযান করে, খাদ্যপন্য নিয়ে যেখানে অনিয়ম দুর্নীতি সেখানেই জরিমানা আরোপ ও আদায়। মঙ্গলবার ২১ নভেম্বর বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে, আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, বিএসটিআই এর লাইসেন্স না নিয়ে বিএসটিআই এর লোগো লাগানো বিভিন্ন অপরাধে পূর্ব ব্রাহ্মণবাজার ডায়মন্ড বেকারীকে ৭ হাজার টাকা,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, পচা মিষ্টি রাখা, রাস্তার পাশে খাদ্যপন্য ঢাকনাবিহীন রাখাসহ বিভিন্ন অপরাধে পূর্ব ব্রাহ্মণবাজার তিন ভাই রেষ্টুরেন্টকে ৪ হাজার, নির্ধারীত দাম কেটে অতিরিক্ত দাম লেখে ঔষধ বিক্রি করার অপরাধে ব্রাহ্মণবাজার মডার্ণ ফার্মেসীকে ৩ হহাজার টাকা, প্যাকেটের গায়ে ঔষধের নির্ধারীত দাম লেখা না থাকা, ফিজিসিয়ান সেম্পল বিক্রি করা ইত্যাদি অপরাধে ব্রাহ্মণবাজার মায়া ফার্মেসীকে ২ হাজার টাকাসহ মোট ১৬হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। সহযোগীতা ছিলেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। এছাড়াও বেলা ৩ ঘটিকা থেকে ৬ ঘটিকাটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে ৪ জন অভিযোগকারীর অভিযোগ নিষ্পত্তি করা হয়। সুয়েব আহমদ এর অভিযোগের প্রেক্ষিতে মৌলীবাজার সদর উপজেলায় অবস্থিত মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ১,২০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসাবে ৩০০ টাকা প্রদান করা হয়। তাপস চন্দ্র দেবনাথ এর অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত নিউপানসী রেষ্টুরেন্টকে ৮,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসাবে ২,০০০ টাকা প্রদান করা হয়। সাব্বির আহম্মদ এর অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত স্কাই কুইন চাইনিজ বাংলা রেষ্টরেন্টকে ৪,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসাবে ১,০০০ টাকা প্রদান করা হয়।আবু ইউসুব শুভ এর অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত ফুড প্যালেসকে ২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসাবে ৫০০ টাকা প্রদান করা হয়।