আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারে সড়ক ও জনপদ বিভাগের শ্রমিক কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

দীপ্ত রিপোর্ট : বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের ৩০/৩৫ বছর ধরে কর্মরত ৭,০৫৯ জন অবহেলিত ওয়াকচার্জ কর্মচারীদের নিয়মিত সংস্থাপনে আনয়নের লক্ষ্যে মহামান্য হাইকোটের দায়েরকৃত মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্ব স্ব দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে মৌলভীবাজার জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়ন। গত রবিবার ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই পূর্ণদিবস কর্মবিরতি আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত চলবে। এর আগে একই দাবীতে বিক্ষোভ,মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয় তারা। মঙ্গলবার (সওজ) এর সড়ক ভবনের গেইটে পূর্ণদিবস কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি দেবাশিষ দে চৌধুরী , সহ-সভাপতি মো : আমানত খান চৌধুরী , সাধারণ সম্পাদক মো: আকবর আলী, অর্থ সম্পাদক মো: আব্দুর রহিম, প্রচার সম্পাদক মো: আব্দুল গনি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।