আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

কমলগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে  মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের মতবনিমিয় সভা ও “মণিপুরী মুসলমানদের ইতিবৃত্ত ”বইয়ের মোড়ক উন্মোচন



কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: <br>
প্রাথমকি ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মাণ উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেঁতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে মনিপুরী মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার পাশাপাশি একই মঞ্চে আব্দুস সামাদ রচিত “মণিপুরী মুসলমানদের ইতিবৃত্ত” নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক
মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের সভাপতি প্রধান শিক্ষক খুরশেদ আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক (স্বপন)-এর সঞ্চালনায় মতবিনিময় সভা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদাল হোসেন, কবি ও নাট্যকার শুভাশীষ সিনহা, লেখক-অধ্যাপক অবিনাশ আচার্য্য, ডা: আব্দুল কাইয়ূম ও লেখক আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, সমরজিত সিংহ, কবি সনাতন হামোম ও পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্যামকান্ত সিংহ। <br>
উল্লেখ্য, মণিপুরী মুসলিম টিচার্স ফোরাম বিগত দশ বছর ধরে কমলগঞ্জের মণিপুরী অধ্যূষিত দক্ষিণাঞ্চলে মণিপুরী মুসলিম সমাজে শিক্ষার মাণ উন্নয়নে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে বিনা ফি-তে সাপ্তাহিক বিশেষ কোচিং চালু রেখেছেন। শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রতিযোিগতা চালু রেখেছেন। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।
মণিপুরী মুসলিম টিচার্স ফোরাম সভাপতি ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী জানান, তারা বিগত দশ বছরে অনকে সফলতা পেয়েছেন। আরও কিভাবে গুণগত মাণ উন্নয়ন করা যায় শিক্ষা ক্ষেত্রে সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মুসলিম মণিপুরী সম্প্রদায়ের বাইরের অতিথিদের উপস্থিতিতে এ মত বিনিময় সভা আয়োজন করা হয়। তিনি আরও বলেন, লেখক আব্দুস সামাদের বই “মণিপুরী মুসলমানদের ইতিবৃত্ত” এ সম্প্রদায়ের সম্পর্কে সব ধরনের তথ্য সম্বলিত। এটি একটি দলিল হিসাবেও কাজ করবে।