আজ-  ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ «» সান্তাহারে হোটেলের খাবার খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ «» অন্যের প্ররোচনায় অভিযোগ দায়ের) আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

পতনঊষারে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:)উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

কমলগঞ্জ থেকে আলাল আহমদ
কমলগঞ্জ উপজেলার ২অ নংপতনঊষার ইউপির আহমদনগর দাখিল মাদ্রসায় মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া পতনঊষার ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মো: আব্দুস সামাদ (রাফি) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম.এ. রায়হান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক হযরত মাও: আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ শাখার সভাপতি ও সুপার মাও: কাজী আলম চৌধুরী, আনজুমানে আল ইসলাম পতনঊষার ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মাও: তরাজুল ইসলাম, তালামীযে ইসলামিয়া জেলা শাখার সাধারন সম্পাদক এম, এ, জলিল, তালামীযে ইসলামীয়া কমলগঞ্জ শাখার প্রাক্তন সাধারন সম্পাদক মাও: নজরুল ইসলাম।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন. আহমদ নগর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ ক্বারী মো:আউয়াল হোসেন. ক্বারী মো: জয়নাল আবেদীন, মো: তালেব আলী প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। পরে এক র‌্যালি বের করা হয়।
কমলগঞ্জ প্রতিনিধি: ০১৭১২৩০০৪০১