আজ-  ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার «» মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ মুজাহিদ আজমী’র  «» সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী «» লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব «» কমলগঞ্জে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক উদ্যোগ: কবর খননকারীদের জন্য এসএসের চাউনি নির্মাণ।

মৌলভীবাজারের কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ অর্জন করল বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাওয়াডর্ ২০১৭

মৌলভীবাজার  প্রতিনিধি

রেডিও পল্লীকণ্ঠের কারিগরি প্রযোজক বিপ্লব কান্তি দেব এর গ্রন্থনা ও প্রযোজনায় এবং আঁখি পালিত এর উপস্থাপনায় ‘ভূমিকম্প ও আমাদের করণীয়’ বিষয়ক রেডিও ফিচার এর জন্য মৌলভীবাজারের কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ অর্জন করলো বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাওয়ার্ড ২০১৭ তে “বেস্ট কনটেন্ট অব কমিউনিটি রেডিও পুরষ্কার”। রেডিও পল্লীকণ্ঠের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন মো. মেহেদী হাসান, সিনিয়র স্টেশন ম্যানেজার । পুরষ্কার হিসেবে দেয়া হয় ল্যাপটপ ও সার্টিফিকেট। পুরষ্কারটি প্রদান করে ডয়েচে ভেলে একাডেমী , চ্যানেল আই এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশন (বিসিআরএ)। গত (২৬নভেম্বর) রবিবার ২০১৭ চ্যানেল আই কার্যালয়ে দেশের ১৭টি কমিউনিটি রেডিওর মধ্য থেকে সাতক্ষীরার রেডিও নলতা, মুন্সিগঞ্জের রেডিও বিক্রমপুর এবং মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠকে এই অ্যাওয়ার্ড প্রধান করা হয়। আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সর্বাধিক কনটেন্টে আদান-প্রদান, জাতীয় গণমাধ্যমে কমিউনিটি রেডিও কনটেন্টে প্রদান ও বেস্ট কনটেন্ট এই তিনটি ক্যাটাগরিতে কমিউনিটি রেডিও গুলোকে পুরস্কৃত করা হয়। জুরিদের বিবেচনায় বিশেষ অ্যাওয়ার্ড পায় রেডিও নাফ ও রেডিও চিলমারি।আন্না মিন্জ, ডিরেক্টর, সিইপি, আইডিপি, জিজেডি, ব্র্যাক ও চেয়ারপার্সন, বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহা-পরিচালক নারায়ণ চন্দ্র শীল। উপস্থিত ছিলেন ডয়চে ভেলের এশিয়া প্রধান মিশায়েল হাউজেন, চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক মো. মাসুদ, ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিয়েট্রিস কালদুন, ডয়চে ভেলে’র কনসালটেন্ট লুৎফা আহমেদ, রেডিও ভূমি’র স্টেশন চীফ শামস সুমন এবং জুরি বোর্ডের সদস্যর চ্যানেল টোয়েন্টি ফোরের যুগ্ম বার্তা সম্পাদক আমীন আল রশীদ, কমিউনিকেশন কনসালটেন্ট ইউএনডিপি এস.এম মুর্শেদ প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে চ্যানেল আই-রেডিও ভূমি এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেয়া হবে। দেশের সব কমিউনিটি রেডিওর বার্তা দেশব্যাপী প্রচার করতে এই অনুষ্ঠানে ডয়চে ভেলের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে রেডিও ভূমি।