আজ-  ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন। «» কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ «» Press Release The Gazi Nazrul Controversy «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার কাউন্সিল সম্পন্ন।  «» ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?  «» শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি-মানববন্ধন «» শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভাদুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান «» এজাহারনামীয় আসামি এসআই ফরহাদ মাতুব্বর, কুলাউড়া থানায় সেকেন্ড অফিসারের দায়িত্বে।

শ্রীমঙ্গলে‘প্রতিষ্ঠানিক সুশাসন চর্চা,অর্জন, সম্ভাবনা ও সীমাবদ্ধতা:উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল থেকে মু রিমন ইসলাম,

দুর্নীতির বিরুদ্ধে একসাথে প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চা,অর্জন,সম্ভাবনা ও সীমাবদ্ধতা: উত্তরণের উপায়’শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মৌলভীবাজরের শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি সনাক,টিআইবি শ্রীমঙ্গল এর উদ্যেগে ও উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের সহযেগীতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো: মোবাশশেরুল ইসলামের সভপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।টিআইবি শ্রীমঙ্গল এর এরিয়া ম্যানেজার পারভেজ কৈরীর সঞ্চালনায় আদর্শ ও উদ্দেশ্য ও অনুষ্ঠানের মুল বিষয়বস্ত নিয়ে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সনাক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ। টিআইবি যে ৪টি সরকারী প্রতিষ্ঠান নিয়ে কাজ করে সেইসব কাজকর্ম (ফলোআপ) নিয়ে উপ-কমিটির আহবায়ক দ্বীপেন্দ্র ভট্টাচার্য(স্বাস্থ্য)বদরুল আলম(শিক্ষা)রহমত আলী (ভুমি) ও স্থানীয় সরকার কমিটির পক্ষে সনাক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ বক্তব্য তুলে ধরেন।এর উপরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটু (স্বাস্থ্য) উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম তালুকদার এবং স্থানীয় সরকারের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব বক্তব্য তুলে ধরেন।বক্ততারা শিকার করেন যে,সনাক টিআইবি’র কাজের দ্বারা মানুষ অনেক সচেতন হয়েছে এবং অনেকাংশে দুর্নীতি কমেছে।সনাক টিআইবি কে তারা সর্বক্ষেত্রে সহযোগীতা প্রদান করার আশ্বাস প্রদান করেন।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার,সাবরেজিষ্ট্রার মো:ইলিয়াস হোসেন, মাধ্যমিক শিক্ষার একাডেমী সুপারভাইজার সঞ্জিত কুমার দাস, সনাক সদস্য গীতা গোস্বামী, জলি পাল,অয়ন চৌধুরী, স্বজন সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, স্বজন সদস্য এস এ হামিদ প্রমুখ।