আজ-  ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি «» শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার «» বগুড়া আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ «» বগুড়া সান্তাহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন।

কবিতা গর্ভধারিণী মা জ য় না ল আ বে দী ন

গর্ভধারিণী মা
জ য় না ল আ বে দী ন

সারা দিনের কর্ম শেষে মধ্য রাতে ফিরলাম যখন বাড়ী
এসে দেখি দরজা খুলে পথও চেয়ে বসে আছেন এক মহীয়সী নারী।

আবেগ ঘন কন্ঠে বলেন তিনি-এসেছিস তুই খোকা
বল্লাম আমি-কেন? দরজা খুলে পথও চেয়ে বসে আছো একা,
বলেন তিনি মুখে হাত বুলিয়ে শুকিয়ে গেছিস কেমন,
মধ্য রাত হয়ে গেছে আসছিস না তুই তোর জন্য আর্তনাদ করছিল আমার মন।

বল্লাম তাকে খেয়েছ কি তুমি?
বল্লেন আমায়-তোকে ছাড়া কখনো খেয়েছি কি আমি।

কথা শোনে তাকে জড়িয়ে ধরলাম বুকে
বল্লেন তিনি,
পাগল ছেলে কিসের এতো কষ্ট তোর বলনা তুই মাকে,
আমি তো সব বুঝি আমি যে তোর মা
দোয়া করি তোর জন্য-সুখি হবি যা।

বল্লাম তাকে তুমি আছো বলে এতো ভালোবাসা পাই,
তোমার মতো এতো আপন এপৃথিবীতে নাই।

কত কষ্ট দেই তোমায় ওগো গর্ভধারিণী মা
শোধ করতে পারবো না ঋণ সারা জীবন ধুইলে তোমার পা।

মায়ের মতো হয় না কেউ এতো আপন জন
তাহার পায়ের নীচে স্বর্গ আছে-মহান তাহার মন।