আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জ উপজেলার অবৈধ ইটভাটা নির্মাণের কার্যক্রম বন্ধ

দুরুদ আহমেদ: মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের উত্তর অংশে ফসলি ক্ষেতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের কার্যক্রম বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষিজমির উপর বা এর আশপাশে ইটভাটা স্থাপন আইনে নিষিদ্ধ থাকলেও কোনরূপ অনুমতি ছাড়াই ফসলি জমির মাঝখানে নির্দ্বিধায় ইটভাটা নির্মাণ কার্যক্রম শুরু হয়। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় সরেজমিনে কৃষিজমির উপর ইটভাটা স্থাপনে কোনরূপ অনুমতি না থাকায় এই কার্যক্রম বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের উত্তর অংশে মৌলভীবাজার সড়কের পাশে ফসলি জমির চারপাশে সোনালী ধানে মাঠ ভরপুর। সেই ফসলি মাঠের মাঝেই কিছু অংশে নির্মিত হচ্ছে ইটভাটা। দীর্ঘদিন ধরে ইটভাটার কার্যক্রম শেষে পাকা চিমনি স্থাপনের কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনরূপ অনুমতি ছাড়াই নির্দ্বিধায় প্রশাসনের নাকের ডগায় ব্যক্তি উদ্যোগে ইটভাটার কাজ চলছে। নিজের জমি ও লাভজনক ব্যবসা থাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে অবকাঠামো স্থাপনের কার্যক্রম জোরালোভাবে শুরু হয়। পরিবেশ অধিদপ্তরে আবেদন করেই দুই ফসলি জমির উপর ইটভাটার কার্যক্রম শুরু হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, স্থানীয় এক প্রভাবশালী কৃষিজমির উপর ইটভাটা স্থাপন কার্যক্রম শুরু করেছেন। এরফলে পরিবেশ বিনষ্ট হবে এবং ইটভাটার ধোঁয়ায় আশপাশ এলাকার জমির ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত করবে। দুই ফসলি এই জমিতে ইটভাটা স্থাপনে কয়েক একর আবাদি জমি বিনষ্ট হবে এবং আশপাশ এলাকার কৃষিজমির উর্বর মাটি ভাটায় পুড়ানো হবে। তাছাড়া প্রচুর পরিমাণে কৃষিজমি ও আশপাশে ঘরবাড়ি রয়েছে। যেখানে ইটভাটা স্থাপনের ফলে দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে।
এ ব্যাপারে ইটভাটার মালিক শিপার আহমেদ তরফদার বলেন, আমার ইটভাটা বন্ধ করার এখতিয়ার ইউএনও সাহেবের নেই। আমি আবেদন করেছি এবং ইটভাটার প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পর সেটি দেখেই পরিবেশ অধিদপ্তর অনুমতি দেবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, গতকাল এই সংবাদ পেয়েই আজ সরেজমিনে আসি। ইটভাটা নির্মাণকারী মালিককে পাওয়া যায়নি। তবে কোন ধরণের অনুমতি ছাড়াই একটি আবেদন করে কৃষিজমির উপর ইটভাটা নির্মাণে শ্রমিকদের কাজ বন্ধ করে দিতে বলা হয়েছে।