আজ-  ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় «» ১৩ বছর পর আজিজুল হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন «» আবারো হাফিজার সভাপতি হাসান সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান «» বগুড়া আদমদীঘিতে ১৭৫০ ফিট নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ «» ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে «» নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

মৌলভীবাজার ৪ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

দুরুদ আহমেদ মৌলভীবাজারঃ

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ৫ ডিসেম্বর মৌলভীবাজার জেলার সদর উপজেলা পশ্চিম বাজার, কুসুমবাগ, জুগিটর রোড, কামালপুর বাজার, সরকার বাজারসহ বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৮,০০০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। খাদ্যপন্য অস্বাস্থ্যকর অবস্থায় রাখা, খাদ্যপন্যে পোকা, মাছি বসা, বিদেশী প্রসাধনীর প্যাকেটের গায়ে নিজেরা ইচ্ছামত দাম লেখা বিভিন্ন অপরাধে সুমা ফুডকে (স্থানঃ কুসুমবাগ) ৪,০০০ টাকা ২. মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি, খোলা পন্যের মূল্য তালিকা না থাকা ইত্যাদি অপরাধে অমর চান সেন স্টোরকে (স্থানঃ কামালপুর বাজার) ১,০০০ টাকা, খাদ্যপন্য অস্বাস্থ্যকর অবস্থায় রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্যপন্যে পোকা, মাছি বসা, খাদ্যপন্যে রং ব্যবহার করা, পোড়া তেল ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সম্রাট বেকারীকে (স্থানঃ সিলেট রোড, জুগিটর) ৮,০০০ টাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি করা, খোলা পন্যের মূল্য তালিকা না রাখা, তামাকজাত পন্যের প্যাকেটের গায়ে আইন অনুযায়ী সতর্কবানী না থাকাসহ বিভিন্ন অপরাধে মোদন মোহন এন্টারপ্রাইজকে ৫,০০০ টাকাসহ মোট ১৮,০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। সহযোগীতায় ছিলেন সদর মডেল থানার পুলিশ ফোর্স।