আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

মৃত্যু

অঙ্গনা দত্ত

তোমার প্রতীক্ষায় আমি জন্ম থেকে লালিত।
এক এক দিন করে সরে দাঁড়িয়েছি তোমার প্রান্তে
কান্ত তুমি!
খুঁজেছি তোমায় দুঃস্বপ্নের ঘোর তিমিরে,
কখনও বা দহন বেলার শেষ চুমুকে।
সাড়া দাওনি তখন।
বহুবার,বহুরূপে ধেয়ে গেছ তুমি নির্জন উপত্যকায়।
দিক শূন্যহীন,
পারিনি তবু তোমায় ছুঁতে।
তাইতো সচকিতে হেঁটে যায়
আমি আজ নেশাতুর হয়ে
ঐ আঁধারের কোলে,
তোমার শীতল আলিঙ্গনে আবার উষ্ণ হব বলে।