আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানে ঘরের মধ্যে গলায় ওড়না জড়ানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকাল ৭টায় শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের রামকান্ত পাশির ছেলে মনোপাশি (৩০) ঘরের আড়ের সাথে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। রামকান্ত পাশির মা রিভা পাশি জানান, সোমবার দিবাগত রাতে আহার করে তার ছেলে ঘুমাতে যায়। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ছেলের ঘরের দরজা খোলা। ঘরে প্রবেশ করে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ নিহত লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশের ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।