আজ-  ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ «» হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন, «» ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা, শনিবার থেকে পুরোদমে উৎপাদন «» দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ, «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ সদর ইউপির আওতাধীন ৭নং ওয়ার্ডের ভেড়াছড়া আঞ্চলিক শাখার কাউন্সিল  সম্পন্ন। 

রেলপথে গাছ পড়ায়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় আন্তনগর পাহাড়িকা ট্রেন আটকা ॥ পৌনে ২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক মঙ্গলবার রাতের ভারী বৃষ্টি ওথমকা বাতাসের প্রভাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় রেলপথের উপর একটি বড় গাছ পড়েছিল। রেলপথের উপর গাছ পড়ে থাকায় বুধবার (৩ জানুয়ারি) বেলা ১টা ১০ মিনিট থেকে উদ্যানের ভিতর চট্রগ্রাম অভিমুখী যাত্রীবাহী ২২০ নং ডাউন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল। আকস্মিকভাবে পাহাড়ি এলাকায় ট্রেন আটকা পড়ায় সহ¯্রাধিক যাত্রী দুর্ভোগের শিকার হয়েছিলেন। রেল কর্মীরা গাছ কেটে সরানোর পর পৌণে ২ ঘন্টা পর ২ টা ৪৫ মিনিট থেকে আবারও সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার মো: শাহাব উদ্দীন ফকির জানান, বুধবার বেলা ১ টা ৭ মিনিটে চট্রগ্রাম অভিমুখী ৭২০ নম্বর ডাউন আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশন থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেছিল। রাতের বৃষ্টির প্রভাবে সকালে জাতীয় উদ্যানের ভিতর মাগুরছড়া এলাকায় রেলপথের উপর একটি বড় গাছ উপড়ে পড়লে বুধবার চট্রগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা ট্রেনটি লাউয়াছড়া উদ্যানের ভিতরে আটকা পড়েছিল। এর পর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। একেবারে পাহাড়ের ভিতর আকস্মিকভাবে আন্তনগর পাহাড়িকা ট্রেন আটকা পড়ায় ট্রেনের সহ¯্রাধিক যাত্রী সাময়িক ভোগান্তির শিকার হয়েছিলেন। ঘটনার খবর পেয়ে রেলওয়ের গণপূর্ত বিভাগের লোকজন এসে রেলপথে পড়ে থাকা গাছ কেটে সরানোর পর বেলা ১ টা ৪৫ মিনিটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শ্রীমঙ্গলস্থ রেলওয়ের গণপূর্ত বিভাগের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী ইরফান আলী মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পড়ে থাকা গাছটি কেটে ট্রেন চলাচল স্বাভাবিক করা পর্যন্ত সিলেটের সাথে প্রায় পৌণে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।