আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

কমলগঞ্জের রহিমপুরে দিনব্যাপী পিঠা উৎসব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা ও শুকনা, গোলাপ, শিম, পাঠি, সবুর, ডিম, বিস্কুট, নকশী, ঝিুনক, লবণ, কুলি, পাপড়ি, বকফুল, মালপা, পাঠি ভাপাসহ রকমারী ইত্যাদি পিঠা নিয়ে একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে প্রথম বারের মতো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ চত্তরে প্রথমবারের মত দিনব্যাপী পিঠা উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়। সূচনা প্রকল্পের কিশোরী ক্লাব ও ১ নং রহিমপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী এ পিঠা উৎসব শুরু হয়।
সোমবার সকাল ১০টা সরেজমিন গিয়ে দেখা যায়, কিশোরী ক্লাব ও গ্রামের মেয়েরা কনকনে শীতের মাঝেও বর্ণিল রংয়ের শাড়ি পড়ে এসে নানান জাতের পিঠার থালা সাজিয়ে ক্রেতাদের জন্য অপেক্ষা করছে। বিক্রেতা সবার হাতে রয়েছে গ্লাবস। মেয়েদের সাথেও রহিমপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্যরাও পিঠা নিয়ে স্টল দিয়েছেন। সুন্দর নাম দিয়ে ব্যানার লাগিয়ে স্টলে পিঠা সাজানো হয়। স্টলগুলো ছিল কুটুম বাড়ি পিঠাঘর, চড়–ইভাতি পিঠা ঘর, পুষ্ঠি ঘর, নবান্ন পিঠা ঘর, শাপলা পিঠাঘর, গন্ধরাজ পিঠা ঘর, রুপসী বাংলা পিঠা ঘর, অন লাইন পিঠা ঘর ও কিছুক্ষণ পিঠার স্টল।
এর মাঝে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন সাশ্রয়ী পরিবেশ বান্ধব বন্ধু চুলার স্টল দিয়েছে। পুষ্ঠিকর শাক সবজি ও খাদ্য সামগ্রী দিয়ে সাজানো হয়েছে পুষ্ঠি পিঠাঘর। রহিমপুর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র অন লাইন পিঠা ঘর নাম করণে পিঠার স্টলের সাথে আগতদের এ স্টলে তথ্য সেবা প্রদান করছেন।
প্রথমবারের মত কমলগঞ্জে ইউনিয়ন পরিষদের সহায়তায় সূচনা প্রকল্পের কিশোরী ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত রহিমপুর ইউনিয়নে পিঠা উৎসবে কিশোরীরা বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে সচেতনতা সৃষ্টিতে একটি নাটক পরিবেশন করে। সাথে সাথে চলে কবিতা আবৃত্তি।
মূলত সকাল নয়টা থেকে পিঠার স্টলে বিক্রয় শুরু হলেও রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে ইউপি সচিব সোলায়মান হাসানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী পিঠা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ(মানিক), সেভ দি চিল্ড্রেন সূচনা প্রকল্পের সিনিয়র ম্যানেজার (সিলেট অঞ্চল) মাহবুব হাসান, সেভ দি চিল্ড্রেন সূচনা প্রকল্পের মৌলভীবাজারের ম্যনেজার আবু বক্কর সিদ্দিকী ও সূচনা প্রকল্পের কমলগঞ্জ উপজেলা সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা টিভির জেলা প্রতিনিধি আহমদ আফরোজ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, সাংবাদিক এস, কে, দাস, সূচনা প্রকল্পের কমলগঞ্জ উপজেলার প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রিয়াল ম্যুসুদ্দী, ইউনিয়ন কোঅর্ডিনেটর মোয়াজ্জেম হোসেন, সৈয়দ আ: সামাদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দিপক কান্তি রায়, ইউপি সদস্য মাইদুর রহমান কাবুল, সেলিম আহমদ চৌধুরীসহ ইউপি সদস্য-সদস্যা, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ।
বাঙালির ঐতিহ্য, কৃষ্টি ও গ্রামীণ সংস্কৃতির ধারক এবং বাহক এ পিঠা উৎসবে শীতের সকাল থেকে লোকে লোকারণ্য ছিল। দিনব্যাপী পিঠা উৎসবে নাটক ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।