আজ-  ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে এ্যাথলেটিক্স ও গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্র্রতিনিধি:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী/২০১৭-১৮ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলায় এ্যাথলেটিক্স ও গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।।

গত(০৮জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ্যাথলেটিক্স ও গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ১৪০ জন বালক ও বালিকা এ্যাথলেটিক্স ও গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বিদ্যালয় গুলো হলো- কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়, সিরাজনগর গাউছিয়া জে এস এস আর মাদ্রাসা, ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা, বরুনা হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়।

কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবদুল হাই এর সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলিপ কুমার বর্ধন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাস, সিরাজনগর গাউছিয়া জে এস এস আর মাদ্রাস অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও অফিস সহকারী কমল অধিকারী এবং কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি ২টি