আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারের সর্বনিন্ম তাপমাত্রা ৫.৯ ডিগ্রী সেলসিয়াস

মৌলভীবাজার প্রতিনিধি ॥

ঘন কোয়াসা, কনকনে হিমেল বাতাস ও শীতের তীব্রতায় মৌলভীবাজারের মানুষ ভোগান্তিতে পরেড়েছেন। কনকনে শীতের কারণে জেলায় সকল প্রকার কর্মে ব্যাঘাত ঘটছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইর হচ্ছেন না।
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, সোমবার ৮ জানুয়ারি সর্বনি¤œ তাপমাত্রা ৫.৯ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দূপুরের আগে অনেক যায়গায় সূর্যে মুখ দেখা মিলেনি। গত ২ জানুয়ারি রাতের বৃষ্টিপাতের পর থেকে জেলায় তাপমাত্রা কমতে শুরু করে। আবহাওয়ার এ অবস্থা আরো কয়েকদিন থাকতে পারে। সকাল ও রাতের বেলা খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। বৃষ্টির ন্যায় ঝিরঝির করে ঘন কুয়াশা ঝরছে। ঘন কুয়াশায় ঢেকে গেছে গোটা মৌলভীবাজার। দিনের বেলায়ও যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

শীতের এ তীব্রতায় গরম কাপড়ের অভাবে মানুষের অসায়ত্ব বাড়ছে। বাড়ছে সর্দি-কাশি, জ্বর, অ্যাজমা, শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা হাসপাতালে।

জেলা প্রশাসক জানিয়েছেন, প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ পর্যন্ত ২৫,২০০ পিস কম্বল বরাদ্ধ এসেছে এবং দূর্যোগ ও ব্যাবস্থাপনা অধিদপ্তর থেকে আরো ১২,৭৮৯ পিস কম্বল বরাদ্ধ এসেছে। এ ছাড়াও বিভিন্ন স্থানে ব্যাক্তি উদ্যেগে শীত বন্ত্র বিতরণ করা হচ্ছে।