আজ-  ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল  «» কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ «» কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট; দুর্ভোগে ক্রেতারা «» নওগাঁয় ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা «» পূর্ব লন্ডনের ইফতার মাহফিলে প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জিএসসি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার «» পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ «» বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ  «» দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত «» প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার;

শ্রীমঙ্গলে শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল :

ওরা আমার বোন, ওরা আমার ভাই, আসুন সবাই তাদের পাশে দাঁড়াই’ -এই স্লোগানকে সামনে রেখে সাপ্তাহিক শ্রীভূমি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সুপস এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব প্রধান অতিথি হিসেবে থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীভূমি সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি এম.এ রহিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউকে প্রবাসী আওয়ামীলীগ নেতা মো. আশরাফউদ্দিন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবু শহীদ মো. আব্দুল্লাহ, এডভোকেট অম্লান দেব রাজু, সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম আক্তার হোসেন প্রমুখ।
পুরো বিতরণ অনুষ্ঠান সমন্বয় ও তথ্যসহযোগিতা করেন, দৈনিক জনতা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. সাজন আহমেদ রানা, দৈনিক আমার বার্তা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম সোহেল, সাংবাদিক কে এম আরিফুল ইসলাম, নাজিমুল হক শাকিল সহ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।