আজ-  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের

মৌলভীবাজার ভোক্তা অধিকার আইনে ৪ টি প্রতিষ্ঠানকে ৬৬৫০০ জরিমানা

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৫ জানুয়ারি মৌলভীবাজার জেলার রাজানগর উপজেলায় অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় । মেয়াদ উত্তির্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, ৫০ কেজি চাউলের বস্তায় উজনে কম থাকা, ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করাসহ বিভিন্ন অপরাধের জন্য এই চারটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো – ১. জি এন ফার্মেসীকে ৫,০০০/- (স্থান- টেংরাবাজার) ২. মেসার্স রঞ্জন স্টোরকে ১,৫০০/- (স্থান- টেংরাবাজার) ৩. আর এফ ব্্িরকস ফিল্ডকে ৩০,০০০/- (স্থান- উত্তর নন্দীউড়া) ৪. মেসার্স এস কে ব্রিকস ফিল্ডকে ৩০,০০০/- টাকাসহ সর্ব মোট ৬৬,৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সহযোগীতায় ছিলেন রাজনগর উপজেলার স্বাস্থ্য ডিপার্টমেন্ট এর প্রতিনিধি, উপজেলা প্রানি সম্পদ ডিপার্টমেন্টের প্রতিনিধি এবং রাজনগর থানার পুলিশ ফোর্স।