অমিত
বিন্দুমাত্র স্বার্থ ছিলো না ভালোবাসাতে
বিন্দুমাত্র স্বার্থ ছিলো না তোমায় চাওয়াতে
স্বার্থ ছিল শুধু একটাই
তোমায় পাওয়াতে।
আমি কোন ভুল করিনি
ভালোবেসে ছিলাম তোমায়
ছিল অন্ধত্ব
চেয়েছিলাম প্রেমের অমরত্ব।
তোমায় বোকার মত ভালোবেসেছিলাম
অনেকটা উন্মাদের মত,
হ্যা,আমি উন্মাদ হয়েছিলাম
উন্মাদনায় বিভোর ছিলাম
শুধু তোমার নজরে আসেনি।
সত্য বলি,
আমি আজো বোকা,
আজো আমি পাগল
থাকব হয়ত বাকি জীবনও,
পাগলের ভালোবাসা নিও।






