আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

শ্রীমঙ্গলের আরেক দর্শনীয় স্থান জান্নাতুল ফেরদৌস

মু রিমন ইসলাম,
শ্রীমঙ্গল প্রতিনিধি::

প্রকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ের বুকে নির্মিত মসজিদুল আউলিয়া খাজা শাহ্ মোজাম্মেল হক (রহ.)।এ উপজেলার নতুন একটি দর্শনীয় স্থান।পাহাড়ের ওপর তুর্কি ডিজাইনে নির্মিত নয়নাভিরাম এ মসজিদটি দেখতে প্রতিদিনই এখানে অসংখ্য পর্যটক ভিড় করছেন।জানা যায়,উপমহাদেশ খ্যাত আধ্যাত্মিক সুফি-সাধক খাজা ইউনুছ আলী এনায়েতপুরীর (রহ.) উত্তরসূরি ছিলেন খাজা শাহ্ মোজাম্মেল হক (রহ.) আর খাজা শাহ্ মোজাম্মেল হক(রহ)এর সাহেবজাদা খাজা টিপু সুলতান এ মসজিদটি এখানে নির্মাণ করিয়েছেন। ১৯ বিঘা জমির ওপর নির্মিত মসজিদের চারদিকে পাহাড়।
পাহাড়ে সবুজের আবরণ,ভাঁজে ভাঁজে সবুজ চা বাগান।রয়েছে লেবু ও আনারসের বাগানও।শ্রীমঙ্গল শহর থেকে প্রায় সাড়ে ৬ কিলোমিটার দূরে বালিশিরা পাহাড়ের মহাজীরাবাদ এলাকায় এ মসজিদটির অবস্থান। সমতল থেকে ৭০-৮০ ফুট ওপরে পাহাড়ের চুড়ায় স্থাপিত মসজিদটিতে যেতে হয় ১৩৯টি সিঁড়ি পেরিয়ে।সিঁড়িগুলোর দুই পাশে সাদা আর মধ্যে দেওয়া হয়েছে লাল রং।সবুজ প্রকৃতির সঙ্গে সাদা আর লাল রঙের মিশ্রণ।মাওলানা মো. মুসলেহ্ উদ্দিন এ মসজিদের পেশ ইমাম।খাজা শাহ্ মোজাম্মেল হক(রহ.)ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট বিভাগের সমন্বয়কারী আরমান খান জানান,মসজিদটির ভিতরে একসঙ্গে প্রায় ৮০০ লোক নামাজ পড়তে পারেন।
নানান জাতের ফুল গাছ লাগিয়ে সাজানো পুরো মসজিদ।এলাকার নাম দেওয়া হয়েছে জান্নাতুল ফেরদৌস।রয়েছে দুটি গেস্টহাউস।একটি চিকিৎসা কেন্দ্র।সপ্তাহের ছয় দিন এ চিকিৎসা কেন্দ্রে গরিব মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মসজিদের ভিতরে লাগানো দৃষ্টিনন্দন ঝাড়বাতিটি আনা হয়েছে চীন থেকে। ২৪ নভেম্বর এ মসজিদে বার্ষিক উরসে দেশের বিভিন্ন স্থান থেকে আসা খাজা এনায়েতপুরীর(রহ.)প্রাায় ১০ হাজার ভক্তের সমাগম ঘটেছিল।মসজিদটি পরিচালনা করে খাজা শাহ্ মোজাম্মেল হক(রহ.) ফাউন্ডেশন।