আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কুলাউড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন-বরমচাল রোডের দু-পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসী সোমবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, কাদিপুর ইউনিয়নের ছকাপন হতে ভুকশিমইল-বরমচাল রোডে ১৮ ফুট প্রস্থ সংস্কার কাজ চলছে। অধিকাংশ স্থানে ১৮ ফুট কাজ হলেও নবাবগঞ্জ হতে নবীগঞ্জ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার দু-পাশে বাড়ির ভাউন্ডারি, বাঁশঝাড়, বিভিন্ন প্রজাতির গাছ, বাঁশের বেড়া ও ব্যক্তি মালিকানায় ভরাটকৃত মাটি থাকার কারণে ওই জায়গায় রাস্তার প্রস্থ কমে অনেক সরু হয়ে যাচ্ছে। যার কারণে দুটি গাড়ি একত্রে অতিক্রম করতে পারবে না। বিশেষ করে ওই অঞ্চলের স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম দূর্ভোগ পুহাতে হচ্ছে। গাড়ি আসলে শিক্ষার্থীরা রাস্তা থেকে নেমে গাড়িকে যাওয়ার সুযোগ করে দিতে হয়। অনেক সময় অতিরিক্ত গতির গাড়ি শিক্ষার্থীদের ধাক্কা মেরে খাদে ফেলেও চলে যায়। রাস্তা ছোট থাকার কারণে ইতি মধ্যে ঘটেছে নানা দুর্ঘটনা। এর আগেও সংস্কার কাজ শুরু হওয়ার সময় এলাকাবাসী রাস্তা প্রসস্থ করার জন্য জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর আরেকটি লিখিত অভিযোগ দিয়ে ছিলেন।এলাকাবাসীর অভিযোগ ২/৪ জন নেতা প্রভাব খাটিয়ে ক্ষমতার জোরে রাস্তা দখল করে বাড়ির দেয়ালসহ আরোও বিভিন্ন ভাবে রাস্তার সরকারি জায়গা দখলে নিয়েছেন।