আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে যক্ষা রোগ নিয়ন্ত্রন কার্যক্রমে অবদানকারীদের মাঝে কম্বল বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর আয়োজনে যক্ষা রোগ নিয়ন্ত্রন কার্যক্রমে অবদানকারীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলীর সভাপতিত্বে ও চ্যালেঞ্জ টিবি জেলা প্রকল্প কর্মকর্তা তাপস বাড়ই এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চ্যালেঞ্জ টিবি প্রকল্প কর্মকর্তা সিমন মাদ্রী, সাংবাদিক শাহীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার সকল চা বাগান হাসপাতালে কর্মরত কম্পাউন্ডার ও ড্রেসারদের মাঝে কম্বল বিতরন করা হয়।