আজ-  ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় «» ১৩ বছর পর আজিজুল হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন «» আবারো হাফিজার সভাপতি হাসান সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান «» বগুড়া আদমদীঘিতে ১৭৫০ ফিট নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ «» ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে «» নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

কমলগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে স্কুল ছাত্রী উধাও

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে শারমিন আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে নিখোঁজ হয়েছে। এব্যাপারে ওই ছাত্রীর বাবা মো: মুছন মিয়া (৩৫) কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি ঘটেছে, রোববার সকাল সাড়ে ৯ টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে।
কমলগঞ্জ থানায় দায়েরকৃত সাধারণ ডায়রির সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের সিএনজি অটোরিক্সার চালক মো: মুছন মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৫) কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছিল। রোববার সকালে পরীক্ষা দেওয়ার কথা বলে বাড়ি থেকে স্কুলে যায় । পরীক্ষা কেন্দ্র কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে বান্দবীদের কলম আনার কথা বলে আর স্কুলে যায়নি। পরীক্ষায় অংশগ্রহন না করায় স্কুলের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব মেয়ের বাবাকে মোবাইল ফোনে জানান। মেয়ের বাবা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে কোথাও না পেয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ( কমলগঞ্জ থানার ডায়রি নং-৮৫৪, তারিখ:-১৮/০২/১৮ইং)।
কমলগঞ্জ থানার ওসি মো: মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেণ, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।