আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর পরিষ্কার ও যানজট নিরসনে লিফলেট বিতরণ

আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল  মৌলভীবাজার ;

“চলো সবাই শপথ করি, পরিচ্ছন্ন নগর গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট নিরসনে সকলের সহযোগিতা চেয়ে শহরের প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠানসহ জনসাধারনের হাতে যৌথভাবে লিফলেট বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে শ্রীমঙ্গল পৌরসভা পরিষদ ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।
সোমবার সকাল থেকে এ লিফলেট বিতরন শুরু করে তারা। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর প্যানেল মেয়র ও পরিস্কার পরিছন্ন ও যানজট নিরসন উপ কমিটির আহ্বায়ক কাজী আব্দুল করিম, পৌর কমিশনার মো. মিল্লাদ হোসেন, পৌর কমিশনার আলকাছ মিয়া, পরিস্কার পরিছন্ন ও যানজট নিরসন উপ কমিটির যুগ্ম- আহবায়ক শামীম আহমেদ, সদস্য আব্দুল বাছিত, মো. ফারুক মিয়া, আমজাদ হোসেনসহ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা। প্রত্যেক দোকানে ময়লা ফেলার জন্য দৃশ্যমান স্থানে একটি ঝুড়ি রাখি, রাস্তাঘাটে নির্দিষ্ট স্থানে ছাড়া যেখানে সেখানে ছেড়া কাগজ, আবর্জনা, খাবারের বর্জ্য ফেলব না, দোকানের আবর্জনাগুলো একটি বস্তায় বা ঝুড়িতে জমা করব। পরে যেগুলো বিক্রয়যোগ্য সেগুলো বিক্রি করে অবশিষ্টগুলো ময়লা ফেলার নির্ধারিত জায়গায় ফেলবো, নির্ধারিত স্থান ব্যতিত যেখানে সেখানে গাড়ি, মটর সাইকেল, রিকশা, পার্কিং করব না।