আজ-  ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীমে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের আহবান হোটেল শ্রমিক ইউনিয়নের «» ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীমে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের আহবান হোটেল শ্রমিক ইউনিয়নের «» বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ আটক ১ «» লভীবাজারে পদ্মা ব্যাংক এর সাবেক ম্যানেজার শরিফ দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর «» বিশ্বনাথে মেটারনিটি হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠাকল্পে লন্ডনে মতবিনিময় অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে যুবনেতা শহিদুর রহমান শহিদের মৃত্যু «» শ্রীমঙ্গলে ২৪ ঘন্টায় ১৫৮ মিমি বৃষ্টির রেকর্ড, ঝড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতি «» বগুড়া সান্তাহারে বিদুৎ এর প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত  «» বগুড়া আদমদিঘীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার «» বগুড়ায় ২ ছাগল চোর আটক

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ৩৬ তম বার্ষিক সাধারণ সভা

আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল মৌলভীবাজার ;

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ৩৬ তম বার্ষিক সাধারণ সভা। গতকাল সোমবার সকাল ১০ টায় শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় এলাকা পরিচালক মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মো. আব্দুস শহীদ, সৈয়দ রফিকুল ইসলাম, জহির আহমেদ, আব্দুর রহিম, মাওলানা মো, ফারুক আহমেদ, ডা. এম এ আজিজ, মো. কামাল উদ্দিন, জি এম শিবলী, সাহেদুজ্জামান আনসারী, রনজিৎ কুমার দাশ, শাহনাজ নাসরিন,পারভীন সুলতানা, ছবি রাণী দেবী প্রমুখ। সভায় ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় বক্তারা বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে ও সরকারের রুপকল্প বাস্তব রুপদানের লক্ষ্যে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সমগ্র জেলায় বিরামহীন কাজ করে চলেছে। মৌলভীবাজার সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় চলে এসেছে এবং আগামী মার্চ মাসে শ্রীমঙ্গল উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে এবং বাকি উপজেলাগুলোতেও দ্রুত বিদ্যুতায়নের কাজ এগিয়ে চলছে