আজ-  ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় «» ১৩ বছর পর আজিজুল হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন «» আবারো হাফিজার সভাপতি হাসান সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান «» বগুড়া আদমদীঘিতে ১৭৫০ ফিট নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ «» ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে «» নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কমলগঞ্জে দিনব্যাপী লোকজ উৎসব

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি ঃ
“উৎসবের রঙে বাঁধি প্রাণের দোতরা” এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঐতিহাসিক কৃষক বিদ্রোহের স্মৃতিবিজড়িত ১নং ভানুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী লোকজ উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব উদ্বোধন করেন রমজান আলী বয়াতি ও মৌলভীবাজারে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি এড. ডাডলী ড্যারিক প্রেন্টিস। দিনব্যাপী এ আয়োজনে ছিল কানামাছি, বউচি, ফুলগুটি, দড়ি লাফ, গাজীর গান, পূথিঁপাঠ, ধামাইলসহ লোকজ খেলাধুলা, নাচ, গান, পালা, লোকজ বাদ্য ও লোকশিল্পের প্রদর্শনী, লোক-গান, উদীচীর শিল্পীদের নানা পরিবেশনা এবং স্থানীয় লোক শিল্পীদের পরিবেশনায় লোকজ গান, নাচ ও নাটক।বেলা ৩টায় লোকজ উৎসব উদযাপন কমিটির আহবায়ক আহমদ সিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব জহর লাল দত্তের সঞ্চালনায় লোকজ উৎসব -২০১৮ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন লোক গবেষক ও সাবেক জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি মাহফুজুর রহমান, সাহিত্যিক আকমল হোসেন (নিপু), কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, জেলা উদীচীর সভাপতি এড. ডাডলী ড্যারিক প্রেন্টিস, সাধারন সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী (হিমু), অধ্যক্ষ মো: নুরুল ইসলাম, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ উদীচীর সভাপতি অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, সাধারন সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, ১নং ভানুবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: জয়নাল আবেদীন, নারী নেত্রী শিক্ষিকা বিলকিছ বেগম প্রমুখ।
আয়োজকদের কথায় বাংলার লোক-সংস্কৃতির সবচেয়ে শক্তিশালী উপাদান তার অসাম্প্রদায়িক চরিত্র। ফসল বোনার গান, ফসল তোলার গান, মাঝি-মাল্লার গান, নকিশকাঁথা, গ্রাম্য মেলা, পালা-পার্বন প্রভৃতি সবকিছুই ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের সম্পদ ছিল। আগে সম্প্রদায়গত বিভেদ থাকলেও তা কখনোই আগ্রাসী বা বিদ্বেষপূর্ণ ছিল না। পুঁজির ক্রমবিকাশ এবং বৈষম্যমূলক সমাজব্যবস্থার কারণে গ্রামীন সমাজ কাঠামো ভেঙ্গে পড়েছে। গ্রামীণ জনজীবন ও আবহে গড়ে ওঠা লোকজ সংস্কৃতির চর্চাও ক্ষীয়মান। এ সুযোগে, মৌলবাদ ও জঙ্গীবাদ ধর্মপ্রাণ মানুষের মনোজগতকে দখল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। গ্রামীণ জীবনের অসাম্প্রদায়িকতার উজ্জ্বল নিদর্শন হিসেবে লোক-সংস্কৃতির সচেতন চর্চা এবং প্রয়োগের মাধ্যমে মৌলবাদ-জঙ্গীবাদকে প্রতিহত করা সম্ভব বলে মনে করে উদীচী। লোক-সংস্কৃতির মাধ্যমে মানুষের চিন্তাকাঠামো থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে দূর করা এবং মৌলবাদ-জঙ্গীবাদকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয়ে কমলগঞ্জের প্রত্যন্ত গ্রাম ভানুবিলে উদীচী মৌলভীবাজার জেলা সংসদ এ উৎসব আয়োজন করে। এ উৎসবে মাধ্যমে গ্রাম ও নগরের মানুষের মেলবন্ধন আরো দৃঢ় হয়ে দিনব্যাপী ছিল মহা মিলনমেলা।