আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

মৌলভীবাজার স্কুল পর্যায়ে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি ॥
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৭-১৮ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জুড়ি উপজেলার অনূর্ধ-১৬বালক বালিকাদের দাবা প্রতিযোগিতার সমাপণী খেলা গত গতকাল বিকেলে জুুড়ি উপজেলার জুুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্কুলের এর বালক ও বালিকারা ০৩ (তিন) গ্রুপে এই দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ক- গ্রুপ বালক চ্যাম্পিয়ন হয় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সুবেল মিয়া। একই- গ্রুপে বালক রানার-আপ হয় একই বিদ্যালয়ের শুভজিৎ দেবনাথ। খ- গ্রুপ বালক চ্যাম্পিয়ন হয় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ইনতিসার জামান চৌধুরী,রানার-আপঃ হয় নিরোধ বিহারি উচ্চ বিদ্যালয়ের মহসিন ইবনে মুজিব। গ- গ্রুপ বালিকা চ্যাম্পিয়ন হয় জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের আবিদা উলফাত আরা নুমা, রানার-আপ হয় মুক্তাদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের অনামিকা দত্ত রিমি। দাবা প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আকলিমা বেগম ও বিজন চন্দ্র দাশ। জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরর্স্কা বিতরন করেন জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক। জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্জ শফিক আহম্মদ। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও অফিস সহকারী কমল অধিকারী এবং জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।