আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

কমলগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

আলাল আহমদ কমলগঞ্জ মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী টিচার্স ফোরামের আয়োজনে ৭০ জন মণিপুরী মুসলিম কৃতি শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে প্রত্যেককে ১ রিম করে সাদা কাগজ ও ১২টি করে কলম দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে আদমপুর ইউনিয়নের তেঁতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মণিপুরী টিচার্স ফোরামের সভাপতি খুরশেদ আলী এতে সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বায়েজীদ খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন, কিশলয় চক্রবর্তী, মারুফ আহমদ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন, আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন, তেঁতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন, মৌলভীবাজারের পাবলিক লাইব্রেরী এর সম্পাদক নজরুল ইসলাম মুহিব, আল ইমদাদ ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি আবু বকর সিদ্দিক বাপ্পী ও দৈনিক প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রন্জু।