আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে


কমলগঞ্জ উপজেলা যুবলীগের আনন্দ শোভাযাত্রা ও পথসভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগ এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে। সারাদিন পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার শেষে বিকাল চারটায় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে কয়েকশত যুবলীগ নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় ভানুগাছ চৌমুহনা চত্বরে অনুষ্টিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ ভ‚ইঁয়া, কমলগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ সুলেমান হোসেন ভুট্টো, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, সদস্য সানোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, মইনুল খাঁন, নুরুল ইসলাম ইলিয়াছ, আলাল আহমেদ, হারুন আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমূখ।