আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে স্কুল শিক্ষকের উপর হামলা

॥ নিরাপত্তাহীনতায় তিন দিন ধরে স্কুলে যাওয়া বন্ধ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের উপর হামলার অভিযোগ উঠেছে। স্কুল সংক্রান্ত বিষয়াদি নিয়ে মনোমালিন্যের জের ধরে গত ৭ মার্চ শনিবার সকাল ১০টায় স্কুল গেইটের সম্মুখে মাধবপুর চা বাগানের জনৈক ব্যক্তি কর্তৃক এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক পুলিন্দ্র চ্যাটার্জি বাদি হয়ে গত শনিবার (১০ মার্চ ) রাতে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে নিরাপত্তাহীনতার কারণে গত তিন দিন ধরে স্কুলে যাওয়া বন্ধ রয়েছে ওই শিক্ষকের।শিক্ষক পুলিন্দ্র চ্যাটার্জির থানায় দেয়া লিখিত অভিযোগে জানা যায়, বিদ্যালয় সংক্রান্ত বিষয়াদি নিয়ে মাধবপুর চা বাগানের জয় প্রকাশ কৈরীর স্ত্রী মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার সাথে স্কুল সংক্রান্ত বিষয়াদি নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হয়। এর জের ধরে গত ৭ মার্চ সকাল ১০টায় স্কুল গেইটের সম্মুখে আসা মাত্র শিক্ষিকার স্বামী মাধবপুর চা বাগানের জয় প্রকাশ কৈরী তার দলবল নিয়ে আকষ্মিকভাবে কিল, ঘুষি ও লাথি মেরে স্কুল শিক্ষক পুলিন্দ্র চ্যাটার্জিকে আহত করেন। পরে আশপাশ লোকজন এসে তাকে উদ্ধার করেন। ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় গত শনিবার শিক্ষক পুলিন্দ্র চ্যাটার্জি অভিযুক্ত জয় প্রকাশ কৈরী গংদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করে শিক্ষক পুলিন্দ্র চ্যাটার্জি বলেন, আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে জয় প্রকাশ হামলা চালিয়েছে। হাল্লা-চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন না আসলে মেরে ফেলতো। এ জন্য আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগতেছি। নিরাপত্তার কারণে আমি গত তিন দিন ধরে ভয়ে স্কুলে যেতে পারছি না। এজন্য গত শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছেও একটি লিখিত আবেদন করেছি।তবে অভিযোগ বিষয়ে অভিযুক্ত জয় প্রকাশ কৈরীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছোবহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই মো. ফরিদ মিয়া বলেন, বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।