বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরী করা, বেকারীর খাদ্যপন্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১৬,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো সিলেট বেকারিকে ১০,০০০ টাকা, মুসলিম সুইটসকে ৩,০০০ টাকা এবং হান্নান স্টোরকে ৩,০০০ টাকা। সহযোগীতায় ছিলেন জুড়ী উপজেলার সেনেটারী ইন্সপেক্টর জনাব মোঃ আফসার আলী এবং জুড়ী থানার পুলিশ ফোর্স।
Catagory : মৌলভীবাজার | তারিখ : মার্চ, ১২, ২০১৮, ৬:২৪ অপরাহ্ণ • ৩ বার পঠিত






