আলাল আহমদ কমলগঞ্জ মৌলভীবাজার ;
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নস্থিত রামচন্দ্রপুর (ঘাটেরবাজার) এলাকার ধলাই নদীর ব্রীজের নীচ থেকে ১৫ মার্চ সকালে এক নবজাতককে উদ্ধার করেছেন এলাকাবাসী। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতকটির দায়িত্ব নিয়েছেন উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত শেখ এবাদুল হক। তার বাড়ীতেই তার পরিবারের তত্ত্বাবধানে সুস্থ্যই আছে নবজাতকটি।
এলাকার লোকজন সুত্রে জানা গেছে- গতকাল ১৫ মার্চ ভোরে অটোরিক্সাযোগে ৩ জন মহিলা এ নবজাতকটিকে নিয়ে এসে ওই ব্রীজের নিচে রেখে দ্রুত পালিয়ে যেতে দেখেন এলাকার এক ব্যক্তি। তিনি সন্দিহান হয়ে ঘটনাস্থলে এগিয়ে গিয়ে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে এলাকার অন্যান্য লোকজনকে জানান। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে নবজাতককে জীবিত দেখতে দেখতে পেয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এলাকায় ফিরে গিয়ে লোকজন স্থানীয় ইউপি মেম্বার ওয়াতির আহমদকে খবর দেন। ওয়াতির মেম্বার এলাকায় গিয়ে ঘটনা সম্পর্কে অবহিত হয়ে তার ভাগ্না ৩নং মুন্সিবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত শেখ এবাদুল হককে ডেকে নিয়ে নবজাতকটিকে তার তত্ত্বাবধানে দিয়ে দেন। উদ্ধারকৃত নবজাতকটি যে, কোন পাষন্ড নারী-পুরুষের অবৈধ যৌনাচারের ফসল, তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই, এলাকার লোকজন গোপনে অনুসন্ধান করছেন, এ নবজাতকটি কাদের পাপের ফসল ?






