আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

মৌলভীবাজারে দুই বোন শেলী ও জেলি কে বাঁচাতে পিতার সংবাদ সম্মেলন

আলাল আহমদ মৌলভীবাজার ::

কার না বাচঁতে ইচ্ছে করে সুন্দর এ পৃথিবীতে,যে বয়সের স্কুলে বন্ধুদের সাথে স্কুল ব্যাগ কাধেঁ নিয়ে স্কুলে যাবার কথা।আনন্দের সাথে স্কুলের বন্ধুদের সাথে লেখায় মেতে থাকার কথা।কিন্তু সেই বয়সে আজ শেলী ও জেলি দুই বোন মৃত্যুর সাথে যুদ্ধ করছে।দিন যত যাচ্ছে ততই তাদের আয়ূ কমতে শুরু করছে।মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার ভোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী শেলী আক্তার ৩য় শ্রেণী, জেলি আক্তার ৫ম শ্রেণী পড়–য়া তারা দুই বোন থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত।দুই বোন শেলী জেলিকে বাঁচাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন তাদের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন তাদের পিতা সায়েদ আলী।
তাদের ম্যারো ট্রান্সফার করতে প্রায় ৫০ লক্ষ্য টাকার প্রয়োজন।দিনমজুর পিতা সায়েদ আলী পক্ষে এত টাকা জোগান দিতে সম্ভব না।
সম্প্রতি সংবাদ সম্মেলনে অসুস্থ শেলী ও জেলি বিভিন্ন টেলিভিশন,প্রিন্ট্র মিডিয়াতে সংবাদটি প্রচার,তাদের সাহায্যের আকুতি জানিয়ে বলে আমরা বাঁচতে চাই,আমাদের দুই বোন কে দয়া করে বাঁচতে সাহায্য করেন।
সংবাদ সম্মেলনে তাদের পিতা জানান,প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ,সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা সহ সকল কে সাহায্যের হাত বাড়ানোর আহব্বান জানান।তাদের কে সাহায্য পাঠানোর ঠিকানা-বিকাশ নাম্বার পার্সোনাল -০১৭৫৮-৬১৪০৪৭ ব্যাংক একাউন্ট নং-সোনালী ব্যাংক- শ্রীমঙ্গল,সাতগাও শাখা-০১০১০২৭৯।