সুমন আহমদ, কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী সিরাজ উদ্দিন আহমদ সোহাগ বলেছেন- শিক্ষক সমাজ একটি দেশের সামগ্রিক অবকাঠামো গঠনের প্রধান হাতিয়ার। সমাজে আলোকিত মানুষ গঠনে একজন শিক্ষকের অবদান অনস্বীকার্য। আর আলোকিত মানুষ তৈরি করার মাধ্যমেই কেবল গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব। কুলাউড়ার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় গতকাল (১৮ মার্চ) বিকেল ৩টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য বদরুল ইসলাম বদরের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন- এই এলাকার মা অভিভাবকরা অনেক সচেতন। বিদ্যালয়টি দেশের শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার পেছনে শিক্ষক-শিক্ষিকামÐলী ও অভিভাবকদের অনেক অবদান রয়েছে। তিনি সংবর্ধিতদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানটির সুনাম ধরে রাখার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লংলা আধুনিক ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও কুলাউড়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, বিশিষ্ট সাংবাদিক ও লন্ডন প্রবাসী কামাল হাসান, সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী কামাল ইবনে শহীদ চৌধুরী, সাবেক যুবনেতা ও ফ্রান্স প্রবাসী পারভেজ রশীদ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, কর্মধা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সংলাপের সহকারি বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুস, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ ও জনতার নিশ্বাসের সিলেট ব্যুরো প্রধান ইউসুফ আহমদ ইমন প্রমুখ। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন শামছুল ইসলাম ও পরিতোষ মালাকার শান্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন অমরেশ দেবনাথ ও সঞ্জিব দাশ। শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণীর ছাত্রী মোসী ও গীতা পাঠ করেন তৃতীয় শ্রেণীর ছাত্রী অপি ধর। পরে সংবর্ধিত শিক্ষক-শিক্ষিকামÐলীর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। ##
ফটোযুক্ত।
ক্যাপশন: প্রধান অতিথির বক্তব্য রাখছেন আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।






