আজ-  ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন। «» কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ «» Press Release The Gazi Nazrul Controversy «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার কাউন্সিল সম্পন্ন।  «» ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?  «» শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি-মানববন্ধন «» শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভাদুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান «» এজাহারনামীয় আসামি এসআই ফরহাদ মাতুব্বর, কুলাউড়া থানায় সেকেন্ড অফিসারের দায়িত্বে।

কমলগঞ্জে ভোরের ডাক পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকাল ১১ টায় র‌্যালী শেষে শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার প্রকাশক মো. জুয়েল আহমদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বাংলা একাডেমীর পুরুস্কারপ্রাপ্ত লেখক, সাংবাদিক ইসহাক কাজল।
কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২ নম্বর পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, দুর্ণীতি প্রতিরোধ কমিটি কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়েজ আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ.ওয়াহিদ রুলু, সাপ্তাহিক কমলগঞ্জের সংবাদ পত্রিকার সম্পাদক এড. সানোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাক পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন। আলোচনায় অংশ নেন শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, সিলেটের ডাক প্রতিনিধি সুব্রত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ সাংবাদিক সমিতির ম্পাদক কামরুল হাসান মারুফ, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পদাক মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক জমসেদ আলী, যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (চ:দা:) মো: আব্দুল মুক্তাদির, কমলকুড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ, সাংবাদিক আলমগীর হোসেন, ফটিকুল ইসলাম রাজু, ডা. দিপক রঞ্জন মল্লিক, মাওলানা এমরান আলী, বিশিষ্ট সমাজসেবক সিদ্দেক আলী প্রমুখ।