আজ-  ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারে তাঁত ও বস্ত্র মেলা

মৌলভীবাজার প্রতিনিধি ::

মৌলভীবাজারের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে তাঁত ও বস্ত্র মেলা ২০১৮এর আয়োজন করেছে তাঁতীলীগ মৌলভীবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তাঁতীলীগের আহবায়ক মো: আলী হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এ সময় প্রধান অতিথি সৈয়দা সায়রা মহসীন বলেন, বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। বর্তমান সরকার তাঁত ও বস্ত্র শিল্পের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জেলা তাঁতীলীগ এই মেলার আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তাঁতশিল্পকে আরও আধুনিক ও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এই শিল্পের প্রসারে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই এই সরকার নিচ্ছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাম্মেল আলী, শেখ নজরুল ইসলাম, দুরুদ আহমদ সহ বাংলার নাট্যলোকের সদস্যবৃন্দ, চিন্নু রঞ্জন তালুকদার প্রমুখ।